দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিহাবুল ইসলাম (২৩) নামের এক যুবকের নিহত হয়েছে।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় গাইবান্ধা শহরের মাইক্রোবাস স্ট্যান্ড সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাবুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার শিতলপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
স্থানীয়রা জানান, বোনারপাড়া থেকে গাইবান্ধাগামী পদ্মরাগ লোকাল ট্রেনের দরজা থেকে পড়ে গিয়ে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান। তিনি বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কেএম